পদত্যাগপত্রে যা উল্লেখ করেছেন ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের সুস্থতা ও স্বাস্থ্য পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ১৪ নভেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করার অনুরোধ করেন এই সংসদ সদস্য।

চিঠিতে তিনি আরও লেখেন, সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তবে কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়াকে জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয় হিসেবে অভিহিত করেন তিনি।

দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংসদের সহকর্মী এবং নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানান ড. ওসমান ফারুক।

পদত্যাগপত্রে যা উল্লেখ করেছেন ওসমান ফারুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top