ডিসি ও এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসিকে বদলি

সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে প্রশাসনিক রদবদল অব্যাহত রয়েছে। ডিসি ও এসপির পর এবার জেলার তিন থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে টুঙ্গিপাড়ার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়ার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানীর ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলির নির্দেশ দেওয়া হয়। এর আগে ডিসি আরিফ-উজ-জামান ও এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।

প্রসঙ্গত, গতকাল গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন রয়েছে।

ডিসি ও এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসিকে বদলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top
https://araplhn.org/4/f2608e94d73a27936ca55ae52623bda3